1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের … রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপে ২ মাসে ১৪৬১ অভিযোগ দালাল সামলাতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ঢাকা মেডিকেলের নতুন পরিচালক

‘একজন কথা বেশি বলেছেন দেখেছেন না কি হয়েছে’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ১৫৯ Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে কম কথা বলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘আপনারা রেফারি, আপনাদের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। আপনারা সেটাই করুন। আর কথা কম বলেন।’

সিইসিকে উদ্দেশ্য করে নাসিম আরও বলেন, ‘একজন কথা বেশি বলেছেন, দেখেছেন না কি হয়েছে? কথা বলার জন্য আমরা পলিটিসিয়ানরা আছি।’

আজ মঙ্গলবার দুপুরে মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে নাসিম বলেন, ‘এটা একটা সাংবিধানিক পোস্ট। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অনুরোধ করব। সব দল যাতে নির্বাচনে আসে সেই ব্যবস্থা করতে বলব।’

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খেলার মাঠে খেলবেন না কেন? না খেললে তো আমরা ওয়াকওভার পেয়ে যাব। একবার পেয়েছি ওয়াকওভার। তাই বলব মাঠ ছেড়ে চলে যাইয়েন না। নির্বাচনে আসেন, জনগণের ওপর বাকিটা ছেড়ে দেন।’

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা হিসেবে মন্তব্য করেন। তার এ মন্তব্যের পর থেকে সর্বত্র আলোচনায় সিইসি। রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ