1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের …

দ্বিতীয় টেস্টে অনিশ্চিত তামিম ইকবাল

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ১১২ Time View

পচেফস্ট্রুম টেস্টে ৩৩৩ রানে হার টাইগারদের। তাতে দক্ষিণ আফ্রিকা সফরটা ঘোর অমানিশার মধ্য দিয়ে শুরু মুশফিকুর রহিমের দলের। ২ ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকরা এখন ১-০তে এগিয়ে। এমন শুরুর পর ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের। কিন্তু সেই চ্যালেঞ্জে নামার আগেই বড় ধরনের হোঁচট খেল টিম বাংলাদেশ। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত ওপেনার তামিম ইকবাল।

দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেই চোটের কবলে পড়েন তামিম। টেস্ট সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে ছিল প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচ খেলতে নেমে বাঁ পায়ের পেশিতে চোট পান তামিম। ভাগ্য ভালো ছিল বাংলাদেশের। প্রথম টেস্টটা মিস করতে হয়নি তামিমকে। তবে কিছুটা চোট নিয়েই নাকি তিনি প্রথম টেস্টটা খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ব্যাট করার সময় ফিল্ডিং করতে গিয়ে সেই একই জায়গায় আবার আঘাত পান তামিম। পরে পচেফস্ট্রুমে ডাক্তার দেখানো হলে সব দেখেশুনে ৪ সপ্তাহ বিশ্রামের কথা বলেছেন।

দক্ষিণ আফ্রিকায় ইনজুরি যেন বাংলাদেশের বড় পরীক্ষাই নিতে যাচ্ছে। চোটে পড়ে প্রথম টেস্ট খেলতে পারেননি সৌম্য সরকার। ফিট হয়ে যখন তিনি দলে ফেরার সুখবর দিচ্ছিলেন তখন তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা। পচেফস্ট্রুমের ডাক্তারের পরামর্শ মানলে ওয়ানডে সিরিজেও খেলা হবে না তামিমের। তবে বাংলাদেশ দলের ফিজিও ও টিম ম্যানেজম্যান্ট মনে করছে ১০-১২ দিন বিশ্রামেই সেরে যাবে তামিমের চোট। সেক্ষেত্রে হয়তো ওয়াডে সিরিজটা খেলতে পারবেন তিনি। টিম ম্যানেজম্যান্ট থেকে অবশ্য আনুষ্ঠানিক কিছু বলা হয়নি এখনো। পচেফস্ট্রুমে দ্বিতীয় ইনিংসে ০ রানে আউট হলেও প্রথম ইনিংসে ৩৯ রান করেছিলেন তামিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ