1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

রাজধানীতে কেরোসিনের চুলা বিস্ফোরণ : দগ্ধ ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ২২৮ Time View

রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেটে রান্না ঘরের কেরোসিন তেলের চুলা বিস্ফোরণে 2বউ-শাশুড়ি দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহাখালী কলেরা হাসপাতালের পাশের শহীদ তাজউদ্দিন সরণির একটি টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হচ্ছেন, শাশুড়ি মোছা. সালমার (৬৫) শরীরের ৭৪ শতাংশ এবং ছেলের বউ নাজমা আক্তারের (৩৫) শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নাজমার স্বামী আবুল কালাম জানান, রান্নাঘরের স্টোভ চুলা ধরাতে গিয়ে প্রথমে তার মা দগ্ধ হন। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন তার স্ত্রী নাজমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ