1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

আজ জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫
  • ১৮৮ Time View

দেশের খ্যাতিমান সাংবাদিক আবেদ খান জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চার 1ব্যানারে আজ শুক্রবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ সমাবেশ ও মশাল মিছিলের ডাক দিয়েছেন। অব্যাহত লেখক, ব্লগার ও প্রকাশ হত্যা এবং প্রগতিশীল, মুক্তমনা বুদ্ধিজীবী, রাজনৈতিক ও সংস্কৃতিকর্মীদের উপর হামলা ও হত্যার হুমকীর প্রেক্ষিতে যখন শিক্ষক-বুদ্ধিজীবী মহলে মাঠে নামবেন কি নামবেন না- এ নিয়ে দ্বিধা, তখনই সাংবাদিক আবেদ খান এ আহ্বান জানালেন।
জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চার পক্ষ থেকে জানানো হয়, ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষের লেখক, প্রকাশক, ব্লগার, রাজনৈতিক কর্মীদের উপর সংঘটিত হত্যা, হামলা, হত্যার হুমকি এবং বাংলাদেশকে ঘিরে জঙ্গিবাদী অপতৎপরতা রুখতে এই সমাবেশের ডাক দিয়েছেন তারা। এ সমাবেশে স্বাগত ভাষণ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করবেন সাংবাদিক আবেদ খান।
এছাড়াও সমাবেশে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল-ছাত্র-যুব-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, ব্লগার, সংস্কৃতিকর্মী, শিল্পী, সাহিত্যিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে একটি মশাল মিছিল বের হবে। সমাবেশে দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষের সব মানুষকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চার আহ্বায়ক আবেদ খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ