1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ভারতে গরু চুরির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে হত্যায় বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ১৯০ Time View

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে গরু চুরির সন্দেহে একজন মাদ্রাসার প্রধান 5শিক্ষককে হত্যার প্রতিবাদে স্থানীয় মুসলিম সংগঠনগুলো আজ বৃহস্পতিবার হরতাল ডেকেছে।
সেইসাথে তারা কংগ্রেসের নেতৃত্বাধীন মণিপুর সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছে। হামলাকারীদের গ্রেফতারের দাবিকে বিক্ষোভ দেখিয়েছে এলাকার মুসলিম সংগঠনগুলো।
ইমফল জেলার একটি মাদ্রাসার প্রধান শিক্ষক পঞ্চাশোর্ধ মোহাম্মদ হাসমাদ আলীকে একটি বাছুর চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সরকারি একটি মাদ্রাসার প্রধান শিক্ষক পঞ্চাশোর্ধ মোহাম্মদ হাসমাদ আলীর মরদেহ সোমবার সকলে পড়ে থাকতে দেখেন গ্রামবাসী।
পুলিশ জানিয়েছে, মিস্টার আলীর বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে তার লাশ পাওয়া যায়। খবরে বলা হচ্ছে, মিস্টার আলীকে হত্যার পর হামলাকারীদের একজনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।
২০১১ সালের জরিপ বলছে, মণিপুরের মোট জনসংখ্যার ৮ দশমিক ৩২ শতাংশ মুসলিম। সম্প্রতি উত্তর প্রদেশে গরুর মাংস খাওয়ার গুজবে পিটিয়ে হত্যা করা হয়।
তবে মিযোরামে গরুর মাংস খাওয়া নিয়ে কোনও বিতর্ক শোনা যায়নি। সেখানে গরুর মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞাও নেই। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ