1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

আজ গণজাগরণ মঞ্চের প্রতীকী ‘কফিন মিছিল’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ২২৫ Time View

প্রকাশক হত্যা ও প্রকাশ-লেখকদের ওপর হামলার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র 14মন্ত্রণালয় অভিমুখে প্রতীকী ‘কফিন মিছিল’ করবে গণজাগরণ মঞ্চ। গতকাল বুধবার গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর শাহবাগ থেকে বেলা ১১টায় কফিন মিছিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করবে।
জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে কুপিয়ে হত্যার অপচেষ্টায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে গত মঙ্গলবার (৩ নভেম্বর) সারা দেশে আধা বেলা হরতাল পালন করে গণজাগরণ মঞ্চ।
ওই হরতাল কর্মসূচি শেষে মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার আজকের এই ‘কফিন মিছিল’ কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া আগামীকাল শাহবাগের প্রজন্ম চত্বরে ‘মুক্তচিন্তার সংহতি সমাবেশ’ কর্মসূচিও রয়েছে গণজাগরণ মঞ্চের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ