1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

২০১৬ সালে সরকারি ছুটি ২২ দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০১৫
  • ২০৭ Time View

২০১৬ সালের জন্য সরকারি ছুটি হবে ২২ দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ 5সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে ছুটির এ তালিকার অনুমোদন দেয়া হয়। এ বৈঠকে মন্ত্রিবর্গ ও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীবৃন্দ এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফকালে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলা একাডেমী, ধর্ম মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে ছুটির এ তালিকা মন্ত্রিসভায় পেশ করে। এতে ২০১৬ সালের জন্য ১৪ দিন সরকারি ছুটি ও নির্বাহী আদেশে ৮ দিন ছুটি পালিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৪ দিনের সাধারণ ছুটিতে সাপ্তাহিক ছুটি শুক্রবার দুইদিন ও শনিবার দুইদিন রয়েছে। তবে নির্বাহী আদেশে ৮ দিনের ছুটিতে কোনো সাপ্তাহিক ছুটির দিন পড়েনি। তিনি বলেন, এই ২২ দিন সরকারি ছুটি ছাড়াও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর জাতিগত সংখ্যালঘুদের জন্য বৈশাবী উৎসব উপলক্ষ্যে ২৯ চৈত্র ও ২ বৈশাখ ঐচ্ছিক ছুটি রয়েছে।
মন্ত্রিসভায় কতিপয় অধ্যাদেশ কার্যকরণ (বিশেষ বিধান) আইন-২০১৩ তফসিল সংশোধনীর বিষয় অবহিত করা হয়। এসব অধ্যাদেশ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ১৯৭৯ সালের এপ্রিলের মধ্যে জারি হয়েছিলো। এ ছাড়া ১৯৮২ সালে ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত জারিকৃত কতিপয় অধ্যাদেশের কার্যকরণ (বিশেষ বিধান) আইন-২০১৩’র তফসিল সংশোধনী সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
এ ছাড়া চলতি বছরের ১৯ থেকে ২০ আগস্ট নেপালের কাঠমান্ডুতে সার্কভুক্ত দেশসমূহের অর্থমন্ত্রী ও অর্থ সচিবগণের সপ্তম সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশ্রগহণ, ১৩ থেকে ১৯ অক্টোবর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের ভারতের কাউন্সিল ফর সায়েন্সে এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর), ন্যাশনাল ইনস্টিটিউট অব ওসেনোগ্রাফি (এনআইও) ও কুদাকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন এবং ১৪ থেকে ১৮ অক্টোবর অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জেনারেল কনফারেন্সে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ