1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ভারতে পাচারকালে শিশুসহ ২৭ নারী-পুরুষ আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ৩১৪ Time View

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ২৭ বাংলাদেশি আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার রাত ১১টার দিকে ভারতে পাচারকালে তাদের আটক করা হয়।image_141538_0

বিজিবির ২৩ ব্যাটালিয়ন পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, পুটখালী সীমান্ত দিয়ে বেশ কয়জন নারী-শিশুকে ভারতে পাচার করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে বিজিবির সদস্যরা পুটখালী চরের মাঠ এলাকায় অভিযান চালান। অভিযানে তারা ১১ নারী, ১৪ পুরুষ ও দুইটি শিশু সহ ২৭ জন আটক করেন। বিজিবির সদস্যরা অভিযান চালালে পাচারকারীরা পালিয়ে যায়

ফরিদ উদ্দিন আরো জানান, আটক নারী-পুরুষদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। আটকদের বাড়ি নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।

আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ