1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ডেঙ্গুর টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান দুষ্টু চক্র অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে : প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

নিবন্ধন সনদ না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

রাজশাহী মহানগরীর মণিচত্বর ও সাহেববাজার এলাকায় পণ্যের যথাযথ মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানকালে মেসার্স ফুড ফেয়ার নামের প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা এবং মেসার্স আহার কনফেকশনারিকে আট হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান দুটির অনুকূলে পণ্যের মোড়কজাতকরণের বৈধ নিবন্ধন সনদ না থাকায় ‍‍`ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮‍‍` অনুযায়ী এই প্রশাসনিক জরিমানা কার্যকর করা হয়। একই সঙ্গে উভয় ব্যবসাপ্রতিষ্ঠানকে পণ্যের প্যাকেজিং এবং পরিমাপ সংক্রান্ত যাবতীয় সরকারি বিধিবিধান কঠোরভাবে অনুসরণের বিষয়ে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন।

এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মেহেদী হাসান।

জনস্বার্থ সমুন্নত রাখতে পণ্যের গুণগত মান, সঠিক ওজন, পরিমাপ এবং আইনসম্মত মোড়কজাতকরণ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের নিয়মিত বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই বিভাগীয় কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ