1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ডেঙ্গুর টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান দুষ্টু চক্র অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে : প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

খুলনা সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার সকালে ডেঙ্গু পরীক্ষা করালে তাঁর ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথিকক্ষে চিকিৎসাধীন।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর ঢাকায় প্রশিক্ষণ শেষে বের হওয়ার পর জ্বরে আক্রান্ত হন সিভিল সার্জন মাহফুজা খাতুন। পরদিন ২৯ সেপ্টেম্বর খুলনায় ফিরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর সকালে ডেঙ্গু পরীক্ষা করালে তাঁর রিপোর্ট ডেঙ্গু পজিটিভ আসে।

মোছা. মাহফুজা খাতুন ২০২৫ সালের ৬ মার্চ খুলনা সিভিল সার্জন হিসেবে যোগ দেন।

খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৩ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪৮ জনেই অপরিবর্তিত রয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শেখ মো. মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে মোট ১৩ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ হাজার ১২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ১৬৭ জন। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট ৩২৮ জন রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, খুলনা জেলায় ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি। এ জেলায় এখন পর্যন্ত ৫ হাজার ২১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৭৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ