1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

‘নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার সময় হয়নি’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ১৯৪ Time View

সাম্প্রতিক সময়ে একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনো হয়নি বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে পরিস্থিতি সামলাতে শুধু নিরাপত্তা বাড়ানোই নয়, বরং অপরাধী চিহ্নিত করে শাস্তির আওতায় আনার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।

পরপর দুই বিদেশি হত্যাকাণ্ডের পর পুরো রাজধানীজুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে চলে তল্লাশি কার্যক্রম। এর মধ্যেই গাবতলীর একটি চেকপোস্টে পুলিশের এএসআই হত্যা এবং হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনায় নতুন করে আলোচনায় আসে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সক্ষমতা।

তবে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ বিশ্লেষক বলছেন, “নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনই তৈরি হয়নি।”

এদিকে নগরজুড়ে পুলিশের টহল ও তল্লাশি কার্যক্রম অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে তা নিরাপত্তা নিয়ে আতঙ্ক বাড়াতে পারে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

এদিকে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, অপরাধীদের শাস্তির আওতায় এনেই নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে চান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ