1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

রাশিয়া ইরানকে ৫শ’ কোটি ডলার ঋণ দেবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ১৪৬ Time View

রাশিয়া ইরানকে ৫শ’ কোটি ডলার ঋণ দেবে। এ কথা জানিয়েছেন ইরানের যোগাযোগ ও 2তথ্য প্রযুক্তিমন্ত্রী মাহমুদ ওয়ায়েজি। খবর আইআরআইবি।
ইরানি মন্ত্রী জানান, কয়েকটি যৌথ প্রকল্পে ওই ঋণের অর্থ বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে ইরান ও রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন যুগে প্রবেশ করবে বলেও তিনি আশা করেন। ইরান সফররত রাশিয়ার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মাহমুদ ওয়ায়েজি। তেহরান সফরে নোভাক ৫০ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তার এ সফরের সময় ইরান ও রাশিয়া গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা করবে।
এদিকে নোভাক তেহরানে অবস্থানকালে ইরানের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে একের পর এক বৈঠক করবেন বলে মাহমুদ ওয়ায়েজি জানান। গতকাল বুধবার রাশিয়ার মন্ত্রী নোভাক জানিয়েছিলেন, ইরানকে ৫০০ কোটি ডলার ঋণ দেয়ার বিষয়ে চিন্তা করছে মস্কো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ