1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

ইরাক ও সিরিয়া থেকে যুদ্ধবিমান প্রত্যাহার করবে কানাডা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০১৫
  • ১৯১ Time View

ইরাক ও সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামি স্টেট (আইএস) বিরোধী অভিযান থেকে কানাডার 12যুদ্ধবিমান প্রত্যাহার করে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির লিবারেল পার্টির নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে কবে নাগাদ পত্যাহার করা হবে এ বিষয়ে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি।
লিবারেল পার্টির হয়ে নির্বাচনে জয়লাভের কয়েক ঘণ্টার মধ্যে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রথম টেলিফোন আলাপে তার এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ট্রুডো সিএফ-১৮ যুদ্ধবিমান বহরকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন, যেগুলো ২০১৬ সালের মার্চ পর্যন্ত আইএসবিরোধী অভিযানে দেশ দু’টিতে রাখার কথা ছিল।
দেশটির গত সোমবারের জাতীয় নির্বাচনে জয়লাভ করেন ট্রুডো। কানাডায় ১০ পরে কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপারকে হারিয়ে ক্ষমতায় এলো লিবারেল পার্টি।
৪৩ বছর বয়সী সাবেক স্কুলশিক্ষক জাস্টিন ট্রুডো কানাডার প্রয়াত প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ