1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০১৫
  • ১৭১ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় 4সিএনজিচালক ও যাত্রীসহ ৬ জন নিহত হয়েছে। আজ বুধবার ভোরে সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড সানারপাড় ও সোনারগা থানার কাঁচপুর এলাকায় এ সব দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এদিকে সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় গাড়িচাপায় এক পথচারী নিহত হয়। তবে এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বাস ও চালককে আটক করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই মাসুদ খান জানান, আজ ভোরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় রাস্তার পাশ থেকে সিএনজি চালক ও একজন যাত্রীসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়। তারা সকলেই পুরংষ। নিহতদের কাছ থেকে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে জানা গেছে, নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে সিএনজিতে চড়ে তারা ঢাকা যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, সিএনজি অটোরিকশাকে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে যায়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিচালক সাগর ও মিন্টু নামের এক যাত্রীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়। নিহতদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও উপজেলার দক্ষিণ রূপসী এলাকায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
অন্যদিকে মঙ্গলবার ভোররাতে কাঁচপুর ব্রীজের পশ্চিম পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার কাঁচামাঠ পাড়া গ্রামে মমিনুল হক বলে জানা যায়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শরাফত উল্লাহ ৬ জন নিহতের ঘটনার কথা স্বীকার করে জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ