1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ বাংলাদেশের জালে ইন্দোনেশিয়ার ৯ গোল মেট্রোরেলে অর্থায়ন: কোরিয়ার সিদ্ধান্ত দ্রুত পেতে চায় ঢাকা ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম

এনইসিতে ৭ম-পঞ্চবার্ষিক পরিকল্পনার অনুমোদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫
  • ২০২ Time View

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)র নিয়মিত বৈঠকে ৭ম-পঞ্চবার্ষিক পরিকল্পনার 11অনুমোদন দিয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সপ্তম-পঞ্চবার্ষিক পরিকল্পনার অনুমোদন দেয়া হয়। এ পরিকল্পনার শেষ বছর ২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে দারিদ্র্যের হার ৬ দশমিক ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে মোট জিডিপির ১৪ দশমিক ২ শতাংশ।
এদিকে সার্বিক মূল্যস্ফীতি মোট জিডিপির সাড়ে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা এখন ৭ এর ঘরে রয়েছে। সপ্তম-পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ বছর রফতানি আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৫৪ দশমিক ৪ বিলিয়ন ডলার।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, ২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তি করে এবারের পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৩১ লাখ ৯০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রাক্কলন করা হয়েছে। তিনি বলেন, মোট বিনিয়োগের ৭৭ দশমিক তিন ভাগ আসবে বেসরকারি খাত থেকে, আর বাকি ২২ দশমিক ৭ ভাগ সরকারি খাত থেকে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ