1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ ফতুল্লায় এনসিপি নেতার মাথা ফাটানোর অভিযোগ বিএনপির বিরুদ্ধে সালমানের অসমাপ্ত সিনেমাগুলো নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন আমিন খান আনিসুল হকের ভাইয়ের স্ত্রীর ব্যাংকে থাকা ৫ কোটি টাকা অবরুদ্ধ নিম্নচাপ দুর্বল হলেও দুই বিভাগে ভারি বর্ষণের আভাস বিএনপির সাথে চাঁদাবাজির বয়ান তৈরির চেষ্টা হচ্ছে: উপদেষ্টা জাহেদ হরমুজ সংকটে কাতারের এলএনজি বন্ধ, জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস অ্যানথ্রপিকের আইপিও: ২ ট্রিলিয়ন ডলারের মূল্যায়নের সম্ভাবনা

কাফরুলে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৬

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৪৩ Time View

রাজধানীর কাফরুলে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। কাফরুল থানাধীন asdiasdaমিরপুর ১৪ নম্বরের পূর্ব সেনপাড়ার ৫৯০ নম্বর টিনশেড বাসায় শনিবার দিবাগত রাত ২টায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন কুমার সরকার জানান, শনিবার রাত ২টার দিকে কাফরুলের পূর্ব সেনাপাড়া এলাকায় ওই বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং এক শিশুসহ ৬ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দগ্ধরা হলেন- এসএম দেলোয়ার হোসেন (৪৫), তার স্ত্রী সালেহা (৪০), তাদের দুই মেয়ে আমেনা (২৫) ও ফাতেমা (১২), ছেলে জাহিদ (১৪) এবং আমেনার ছেলে আরমান (১)। তারা সবাই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার শামীম হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে তার আগেই আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ