1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার: বাণিজ্য সচিব ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ অ্যানথ্রাক্সের হটস্পট রংপুর, ১ মাসে আক্রান্ত ৫৩ জন বিএনপিকে বাঁচানো নয়, ফ্যাসিবাদের দোসরদের থেকে জানমাল রক্ষা প্রশাসনের দায়িত্ব: গয়েশ্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ঢাকা মেডিকেলের সামনে আরেক ‘ভবঘুরের’ লাশ বাংলাদেশের বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ ফতুল্লায় এনসিপি নেতার মাথা ফাটানোর অভিযোগ বিএনপির বিরুদ্ধে

ফতুল্লায় এনসিপি নেতার মাথা ফাটানোর অভিযোগ বিএনপির বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

আহত তাওহীদ এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার রাত ৮টার দিকে বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসাইন।

আহত তাওহীদুল ইসলাম তাওহীদ এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক। তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে দলটির প্রচার উপকমিটির সম্পাদক সোনিয়া আক্তার লুবনা জানিয়েছেন।

লুবনা বলেন, বক্তাবলী বাজার এলাকায় স্থানীয় এক নেতার বাড়িতে এনসিপির সাংগঠনিক বৈঠক ছিল। ওই বৈঠকে জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্থানীয় লোকজনের সঙ্গেও বাজারে কথা বলেন এনসিপির নেতারা।

এ সময় স্থানীয় লোকজন এনসিপির নেতাকর্মীদের কাছে বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটা নিয়ে অভিযোগ করেন বলে জানান তিনি।

“মাটি কাটা নিয়ে তখন এনসিপির নেতারা প্রতিবাদ জানিয়ে বক্তব্যও দেন। বক্তব্য দেওয়ার জেরেই দেশি অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালান। হামলায় তাওহীদুল গুরুতর আহত হন। তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে”, বলেন লুবনা।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে তার লোকজন হামলায় অংশ নেন বলে অভিযোগ করেন এনসিপির এই নেতারা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা হালিম আজাদ। তিনি মোবাইলে বলেন, “এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কিছু লোকজনের ঝগড়া ও মারামারির ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। সেখানে তাওহীদ আহত হয়েছেন বলে জেনেছি।

“কিন্তু এ ঘটনার সঙ্গে আমি কিংবা আমাদের কেউ জড়িত না। কার সঙ্গে ঝগড়া হয়েছে তাও জানি না। আমি নিজেও বিষয়টি খোঁজ করছি।”

এ বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলমের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

হামলার খবর পাওয়ার কথা জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) শামীম হোসাইন বলেন, “এ বিষয়ে খোঁজখবর করা হচ্ছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এনসিপির স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “নারায়ণগঞ্জের বক্তাবলীতে শান্তিপূর্ণ মিটিংয়ে এনসিপির নেতা তাওহীদসহ নেতাকর্মীদের ওপর বিএনপি সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার জবাব নেওয়া হবে।

“হামলাকারী বিএনপি নামধারী সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় না আনা হলে সমস্ত দায়-দায়িত্ব প্রশাসন ও সরকারি দলকে নিতে হবে।”

ডলারের অঙ্ক বাড়ে, শ্রমিকের হিসাব মেলে না

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

ডিজিটাল কলোনিয়ালিজম: আত্মপরিচয়ের সংকট ও লিঙ্গভিত্তিক সংঘাত

রাড্ডাকাণ্ড: আট মাস না পেরোতেই বড় প্রশ্নের মুখে বিএনপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ