1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ আবু সাঈদের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়ায় হাই কোর্টের রুল নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন ঢাকা মেডিকেলে আরও দুই ‘ভবঘুরের’ মৃত্যু ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার: বাণিজ্য সচিব ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

বিএনপিকে বাঁচানো নয়, ফ্যাসিবাদের দোসরদের থেকে জানমাল রক্ষা প্রশাসনের দায়িত্ব: গয়েশ্বর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি নেতা-কর্মীদের বাঁচানোর প্রশ্ন নয়, ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষা করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। প্রশাসনের দায়িত্ব হলো গোপনে সক্রিয় থাকা, ফ্যাসিবাদের দোসরদের নিবৃত্ত করা, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

আজ মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদের নেতৃত্ব চলে গেলেও তাঁর চরিত্র বহনকারী অনেক লোক এখনো দেশে রয়ে গেছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র বলেন, ভোরবেলায় হুটহাট ককটেল মিছিল কিংবা বোমা ফাটিয়ে জনজীবন অস্থিতিশীল করা এবং গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা চলছে। তবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা জনগণের পক্ষে সজাগ রয়েছেন। কোনো অবস্থাতেই দেশে আবার অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না।

বিএনপির এই নেতা আরও বলেন, বহু সংগ্রাম, আত্মাহুতি, গুম-খুন ও জেল-জুলুমের মধ্য দিয়ে আজ আমরা জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার সূচনা করতে পেরেছি। ৫ আগস্টের আন্দোলনের মুখে ফ্যাসিবাদীদের এই দেশ থেকে বিতাড়িত করতে জনগণ সক্ষম হয়েছে-এটাই বাস্তবতা।

শ্রদ্ধা নিবেদনকালে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শরাফত আলী সপুসহ জিয়া মঞ্চের বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ