1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংকের হাজার কোটি টাকার গ্রিন বন্ড সাউথইস্ট ব্যাংকের বন্ড অনুমোদন মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন বিএনপির দুই নেতা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: বৈঠকে সমাধান মেলেনি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন চলবে, ক্যাম্পাস ছাড়তে পারবেন না শিক্ষকরা ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ জন যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ আবু সাঈদের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা

বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিদেশ সফরে গিয়ে কোনো সংসদ সদস্য বাংলাদেশ মিশন পরিদর্শন করতে কিংবা কোনো অনুষ্ঠান বা বৈঠকে যোগ দেওয়ার ক্ষেত্রে দূতাবাস বা হাই কমিশনের সহযোগিতা চাইলে, তার অনুমোদন নিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে।

বিদেশে বাংলাদেশের সব রাষ্ট্রদূত ও হাই কমিশনারের কাছে রোববার পাঠানো এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের প্রধান মো. নুরল ইসলামের সইয়ে ওই বার্তা পাঠানো হয়।

এতে বলা হয়, এটা পর্যবেক্ষণ করা যাচ্ছে যে, সংসদ সদস্যরা বিদেশ সফরে গিয়ে প্রায়শ বিদেশে বাংলাদেশ মিশন পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেন বা স্থানীয় সরকারের কর্মকর্তা বা বেসরকারি পর্যায়ের প্রতিনিধিদেরর সঙ্গে বৈঠক বা অনুষ্ঠান আয়োজনের জন্য চ্যান্সারি ব্যবহারের অনুরোধ করেন।

“এটা সিদ্ধান্ত হয়েছে যে, এখন থেকে এই ধরনের অনুরোধগুলো অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেতে হবে।”

সংসদ সদস্যের কেউ এমন কর্মসূচির বিষয়ে দূতাবাসের দ্বারস্থ হলে তাদেরকে এ সিদ্ধান্তের বিষয় জানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ওই বার্তায়।

বার্তায় বলা হয়, এমতাবস্থায় সফরকারী সংসদ সদস্যদের কর্মসূচি আয়োজনের আগে এই সিদ্ধান্ত অনুসরণের জন্য সব মিশন প্রধানকে অনুরোধ করা যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, মন্ত্রীদের সফরের ক্ষেত্রে দূতাবাস বা হাই কমিশন এমনিতে জড়িত থাকে। কিন্তু সংসদ সদস্যদের কর্মসূচি নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব বা জটিলতা তৈরি হয়।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রায়শ সংসদ সদস্যরা ব্যক্তিগত সফরে কিংবা চিকিৎসার জন্য বিভিন্ন দেশে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনুষ্ঠান আয়োজন করতে চান। তার সঙ্গে যুক্ত হতে গিয়ে দূতাবাসকে হিমশিম খেতে হয়।

সেই কারণে সংসদ সদস্যদের কর্মসূচির আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হলে ‘সবার জন্যই সুবিধাজনক’ হওয়ার কথা বলছেন তারা।

ডলারের অঙ্ক বাড়ে, শ্রমিকের হিসাব মেলে না

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

ডিজিটাল কলোনিয়ালিজম: আত্মপরিচয়ের সংকট ও লিঙ্গভিত্তিক সংঘাত

রাড্ডাকাণ্ড: আট মাস না পেরোতেই বড় প্রশ্নের মুখে বিএনপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ