1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংকের হাজার কোটি টাকার গ্রিন বন্ড সাউথইস্ট ব্যাংকের বন্ড অনুমোদন মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন বিএনপির দুই নেতা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: বৈঠকে সমাধান মেলেনি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন চলবে, ক্যাম্পাস ছাড়তে পারবেন না শিক্ষকরা ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে বাংলাদেশের ৩ জন যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ আবু সাঈদের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান ঘোষণা

ঢাকা মেডিকেলে আরও দুই ‘ভবঘুরের’ মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

ঢাকা মেডিকেল এলাকায় লাশ উদ্ধারের ঘটনা মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে শিরোনাম হয়; বেশিরভাগ ঘটনায় পুলিশ বলছে, মারা যাওয়া ব্যক্তিরা ‘ভবঘুরে প্রকৃতির’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ‘ভবঘুরে’ মারা গেছেন।

মঙ্গলবার ভোরে একজন এবং দুপুরে অপরজনের মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানিয়েছেন।

মারা যাওয়া একজনের বয়স আনুমানিক ৪০, অপরজনের ৬০। তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গত ২৬ সেপ্টেম্বর দুপুরে তেজগাঁওয়ের নাক কান গলা ইনস্টিটিউটের সামনের ফুটপাত থেকে ৪০ বছরের ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

উদ্ধারকারী স্বেচ্ছাসেবক রকিবুল ইসলাম বলেন, পথচারীরা ওই ব্যক্তিকে ফুটপাতে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল দেন। সাড়া না পেয়ে বিষয়টি তাকে জানালে অচেতন অবস্থায় ওই যুবককে তিনি ঢাকা মেডিকেলে নিয়ে যান।

তিন দিন পর মঙ্গলবার ভোরে মারা গেলেন সেই যুবক।

অপরদিকে আনুমানিক ৬০ বছরের ওই বৃদ্ধ এদিন ঢাকা মেডিকেলের নতুন ভবনে চিকিৎসকের ক্যান্টিনের সামনে ‘অচেতন অবস্থায়’ পড়েছিলেন।

হাসপাতালের ওয়ার্ড বয় সাগর বলেন, সকাল ১১টার দিকে তাকে উদ্ধার করে মেডিসিন ট্রায়াজ বিভাগে নেওয়া হলে দুপুর ১২টার দিকে মারা যান। বাম হাতের কব্জিতে একটি সেলাইয়ের চিহ্ন থাকার কথা বলেন তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত্যুর খবর থানায় দেওয়া হয়েছে।

মঙ্গলবারই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে আরও এক ‘ভবঘুরের’লাশ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনুমানিক ৫০ বছর বয়সি ওই ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ।

ঢাকা মেডিকেল এলাকায় লাশ উদ্ধারের ঘটনা মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে শিরোনাম হয়। বেশিরভাগ ঘটনায় পুলিশ বলছে, মারা যাওয়া ব্যক্তিরা ‘ভবঘুরে প্রকৃতির’। ‘অসুস্থতাজনিত কারণে’ তাদের মৃত্যুর কথা বলছে পুলিশ।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে আনুমানিক ৬০ বছর বয়সি একজনের লাশ উদ্ধার করে পুলিশ। সেদিনই পাশেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে ৭০ বছর বয়সি আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

তার আগে ১৪ সেপ্টেম্বর জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি ‘মাদকাসক্ত ও ভবঘুরে’ বলে স্থানীয় লোকজনের বরাতে বলেছিল পুলিশ।

গত ১৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে ‘ভবঘুরে’ আরেক নারীর লাশ উদ্ধার করা হয়। আনুমানিক ৩০ বছর বয়সি ওই নারীরও পরিচয় জানতে পারেনি পুলিশ।

তার আগের দিন, অর্থাৎ ১২ জুলাই ঢাকা মেডিকেল ও পাশের আনন্দবাজার এলাকা থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়, যাদের সবাই ‘ভবঘুরে’ বলে তখন দাবি করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ