1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার: বাণিজ্য সচিব ব্যাংক খাত সংস্কার ও তদারকি শক্তিশালী করতে একনেকে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ অ্যানথ্রাক্সের হটস্পট রংপুর, ১ মাসে আক্রান্ত ৫৩ জন বিএনপিকে বাঁচানো নয়, ফ্যাসিবাদের দোসরদের থেকে জানমাল রক্ষা প্রশাসনের দায়িত্ব: গয়েশ্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ঢাকা মেডিকেলের সামনে আরেক ‘ভবঘুরের’ লাশ বাংলাদেশের বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় বেতনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ ফতুল্লায় এনসিপি নেতার মাথা ফাটানোর অভিযোগ বিএনপির বিরুদ্ধে

বাংলাদেশের বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা বিশেষ ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) ২৩ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শূন্য শুল্ক সুবিধার জন্য বিভিন্ন দেশ ও অঞ্চলকে তালিকাভুক্ত করে।

তবে এই শূন্য শুল্ক সুবিধার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় নির্ধারিত শর্ত অনুযায়ী, কোনো পণ্য এমন দেশ বা অঞ্চল থেকে এলে যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর বা ভবিষ্যতে কার্যকর হতে যাওয়া বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো চুক্তি রয়েছে, অথবা যুক্তরাষ্ট্রের জরুরি স্বাস্থ্য চাহিদা পূরণে পণ্যটি প্রয়োজনীয় হলে শূন্য শুল্ক প্রযোজ্য হতে পারে।

বাংলাদেশের পাশাপাশি আর্জেন্টিনা, ভারত, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ভিয়েতনামও এই তালিকায় রয়েছে।

শূন্য শুল্কের মধ্যে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তরস থেকে তৈরি চিকিৎসা, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট রয়েছে। এ ছাড়া রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম এবং প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত কিছু পণ্যও এই ছাড়ের আওতায় থাকবে। এসব পণ্যের উৎপাদনে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদানও ছাড় পেতে পারে।

এ ছাড়া নির্দিষ্ট শূন্য শুল্কের শ্রেণির বাইরে থাকা পেটেন্টযুক্ত ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক বহাল থাকবে, যদি সেগুলো অন্য কোনো শুল্ক সুবিধা বা ছাড়ের যোগ্য না হয়।

অন্যদিকে জেনেরিক ওষুধের ক্ষেত্রে নিয়ম আলাদা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনেরিক ওষুধ এবং সংশ্লিষ্ট উপাদানগুলো যুক্তরাষ্ট্রের সেকশন ২৩২-এর এই ওষুধ শুল্কের আওতায় পড়ছে না। এই শুল্কব্যবস্থা মূলত নির্দিষ্ট পেটেন্টযুক্ত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ক্ষেত্রে প্রযোজ্য। যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রে উৎপাদন স্থানান্তরের অনুমোদিত ব্যবস্থা করেছে, তাদের ক্ষেত্রে এপ্রিলের ঘোষণার অধীনে ভিন্ন শুল্কনীতি প্রযোজ্য হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিলে দেশটির অভ্যন্তরে ওষুধ উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে এই শুল্কের ঘোষণা দেন। ঘোষণার আওতাভুক্ত একটি শ্রেণির কোম্পানির ক্ষেত্রে ৩১ জুলাই থেকে ১০০ শতাংশ শুল্ক কার্যকর হয়। আর সেকশন ২৩২-এর আওতাভুক্ত অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে আজ থেকে তা কার্যকর হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ