1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

এশিয়ান গেমসে আবারও বৃষ্টির কাছে হার মানল ক্রিকেট। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি মাঠে গড়ানোর আগেই বাতিল হয়েছে। তাতে না খেলেই সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। তবে শেষ চারে উঠলেও সামনে তৈরি হয়েছে নতুন শঙ্কা—বৃষ্টি থামবে তো?

বাংলাদেশ সময় আজ সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে খেলার কথা ছিল লিটন দাসদের। কিন্তু ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগে সেটি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় ম্যাচ না খেলেও সেমিফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।

দল মাঠে না যাওয়ার সিদ্ধান্তও নেয়। বাংলাদেশের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খেলা হচ্ছে না। এজন্য দল স্টেডিয়ামেও যাবে না।’

টানা বৃষ্টিতে এমনিতেই ব্যাহত হচ্ছে ক্রিকেটের সূচি। আগের দিন হওয়ার কথা থাকা দুটি কোয়ার্টার ফাইনালই মাঠে গড়ায়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচও একই কারণে পরিত্যক্ত হয়েছে। মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় বাংলাদেশের ম্যাচ নিয়েও আগেভাগে সিদ্ধান্ত নিতে হয়েছে আয়োজকদের।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি নির্ধারিত আছে ১ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ছয়টা। কিন্তু নাগোয়ার আবহাওয়া স্বাভাবিক না হলে এই ম্যাচও আয়োজন করা কঠিন হতে পারে। সেমিফাইনালও যদি বৃষ্টিতে ভেসে যায়, র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধা পাবে পাকিস্তান। সে ক্ষেত্রে পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হবে, আর বাংলাদেশের সামনে থাকবে শুধু ব্রোঞ্জের ম্যাচ খেলার সুযোগ।

নারী দলও একইভাবে বৃষ্টির সুবিধা পেয়েছে। কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে তাদের ম্যাচও বৃষ্টির কারণে অনুষ্ঠিত হয়নি। র‌্যাঙ্কিংয়ের অবস্থানের ভিত্তিতে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয় নিগার সুলতানা জ্যোতির দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ