1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

লা পালমাসের বিপক্ষে আজ মাঠে নামছে বার্সা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৮০ Time View

লা লিগায় লা পালমাসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ adasydlas;'সময় রাত ৮টায়। একই দিনে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ খেলবে মালাগার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে রাত সোয়া দশটায়। অন্যদিকে, ভিয়ারিয়ালের প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় এই ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১২ টায়। গত ম্যাচে ১১ বছর পর সেল্টা ভিগোর মাঠে স্বাগতিকদের বিপক্ষে ১-৪ গোলো বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। সেই এক হারেই পরই টেবিলের শীর্ষস্থান থেকে পঞ্চম স্থানে নেমে এসেছে কাতালানরা। তবে, সেই বেদনা ভুলতেই, লুই এনরিকের শীষ্যরা এবার ন্যু ক্যাম্পে আতিথ্য দেবে এবারের লিগের নতুন দল লা পালমাসকে। কোন ইনজুরি না থাকায় দলের সবাইকেই পাচ্ছেন কোচ লুই এনরিক। অন্যদিকে, আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠ স্যান্তিয়াগো বার্নাব্যুতে খেলবে মালাগার বিপক্ষে। দারুণ ছন্দে থাকা মাদ্রিদিস্তানরা চাইবে এই ম্যাচেও বড় জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান পাকা করতে। সেই সাথে মাত্র ১ গোল করলেই সব ধরনের ফুটবলে ৫০০ গোলের অনন্য রেকর্ডের মালিক বনে যাবেন রোনালদো। তবে, আগের ম্যাচের মতো বেনিতেজ এ ম্যাচেও হয়তো তার সেরা একাদশে পাবেন না রদ্রিগেজ ও বেলকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ