1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

ভারত ও বাংলাদেশ ‘এ’ দলের ১ম ওয়ানডে আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬৯ Time View

ভারত সফরে আজ বুধবার নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ভারত ‘এ’ qweqweদলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। ব্যাঙ্গালুরুতে সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলাটি। মোমিনুল হকের নেতৃত্বে গত সোমবার ভারত সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ। প্রথম ওয়ানডেকে সামনে রেখে মঙ্গলবার অনুশীলনও করেছেন নাসির-বিজয়-তাসকিনরা। অনুশীলন চলাকালীন দলের খেলোয়াড়দের নিয়ে প্রথম ওয়ানডে নিয়ে বিভিন্ন পরিকল্পনাও সাজিয়েছেন প্রধান কোচ হিথ স্ট্রিক।
অবশ্য দেশ ছাড়ার আগে সফরের সব ম্যাচ জয়ের কথা জানিয়েছিলেন অধিনায়ক মোমিনুল, জয়ের অভ্যাস ধরে রাখতে চাই। আমাদের মূল লক্ষ্য থাকবে সফরের সবগুলো ম্যাচ জয় করা। ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে ম্যাচ জয় সম্ভব হবে। প্রথম ওয়ানডের পর ১৮ ও ২০ সেপ্টেম্বর ভারতীয় ‘এ’ দলের বিপক্ষেই একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ শেষে দু’টি ৩ দিনের ম্যাচ খেলবে সফরকারীরা।
কর্ণাটকের বিপক্ষে ২২ সেপ্টেম্বর প্রথম ৩ দিনের ম্যাচে মাঠে নামবে মোমিনুল-নাসিররা। আর ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারতীয় ‘এ’ দল।

বাংলাদেশ স্কোয়াড
মোমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহঅধিনায়ক), এনামুল হক বিজয়, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, সাকলাইন সজীব, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, শুভাগত হোম চৌধুরী ও জুবায়ের হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ