1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ ও অনিয়মের পুনরাবৃত্তি ঠেকাতে সব ব্রোকারেজ হাউজের জন্য একটি ইউনিফাইড ও অত্যন্ত সুরক্ষিত ব্যাক অফিস সফটওয়্যার চালুর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত ইনভেস্টরস প্রটেকশন ফান্ড (আইপিএফ) বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পাঁচটি সিকিউরিটিজ হাউজে ৪৯২ কোটি টাকার আর্থিক অস্বচ্ছতার ঘটনায় ১৭ হাজার ৯৬৭ জন বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন মন্তব্য করে মাসুদ খান বলেন, অর্থ আত্মসাতের ঘটনায় অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়ে কঠিন জীবনযাপন করছেন। এ ঘটনায় পুঁজিবাজারের প্রতি আস্থাহীনতা তৈরি স্বাভাবিক বিষয়। তবে আমাদের বিনিয়োগকারীরা যেন তাদের এই আস্থাটা পুনরায় ফেরত পেতে পারেন আমরা সেই চেষ্টা করছি।

আইপিএফের মাধ্যমে পর্যায়ক্রমে সব বিনিয়োগকারীর অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৯৬ শতাংশের পাওনা পাঁচ লাখ টাকার নিচে জানিয়ে মাসুদ খান বলেন, প্রাথমিক পর্যায়ে ১৭ হাজার ৩৩২ জন বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচ লাখ টাকার নিচে যারা আছেন, তাদের পুরোটাই এখন ফেরত দেওয়া হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে পাঁচ লাখ টাকার বেশি পাওনা থাকা বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়া হবে।

পুঁজিবাজারে বিনিয়োগে লাভ-ক্ষতি দুটোই আছে, স্বাভাবিক নিয়মে শেয়ারের দর উত্থান-পতন আন্তর্জাতিকভাবে স্বীকৃত জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, কিন্তু পুঁজিবাজারের কোনো মধ্যস্থতাকারীর অনিয়মের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলে পুঁজিবাজারের ওপর তাদের আস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য না।

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছে দুঃখ প্রকাশ করে মমিনুল ইসলাম বলেন, কষ্টার্জিত টাকা আপনারা অনেক আশা নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করেছিলেন। কিন্তু বিনিয়োগ করে যে মানসিক, আর্থিক ক্ষতি ও যন্ত্রণার মধ্য দিয়ে আপনাদের যেতে হয়েছে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

১৭ হাজার ৩৩২ জন বিনিয়োগকারীর অর্থ আইপিএফ থেকে পরিশোধ করা হবে জানিয়ে মমিনুল বলেন, পাঁচটি ব্রোকারেজ হাউজ বিনিয়োগকারীদের অর্থ বা শেয়ার বিভিন্নভাবে নিজেদের অ্যাকাউন্টে নিয়েছে এবং পরবর্তীতে সেই টাকা বা শেয়ার তাদের ফেরত দিতে পারেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ