1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির …

নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

বিশ্বকাপ ফাইনালে হেরে স্পেনের খেলোয়াড়দের সাথে হাতহাতিতে জড়িয়ে বড় নিষেধাজ্ঞা কাটাচ্ছেন আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস। বড় নিষেধাজ্ঞার কারণে তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ৩২ বর্ষী তারকা। জানিয়েছেন, তিনি এখনও মনে করছেন দলের সঙ্গেই আছেন। রোববার রাতে কোপা আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে বোকা জুনিয়র্সকে রেসিং ক্লাবের বিপক্ষে নাটকীয় ৩-২ ব্যবধানে জয় এনে দেয়ার পর পারেদেসের আন্তর্জাতিক ভবিষ্যৎ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। বিশ্বকাপ ফাইনাল পরবর্তী অনভিপ্রেত ঘটনার জেরে ফিফার ১০ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে বর্তমানে আলবিসেলেস্তে স্কোয়াডের বাইরে রয়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। এই দীর্ঘ নিষেধাজ্ঞার ফলে এই তারকার আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষের পথে—এমন প্রশ্ন আরও জোরালো হয়ে উঠেছিল। ইএসপিএন আর্জেন্টিনাকে দেয়া এক সাক্ষাৎকারে পারেদেস বলেছেন, ‘আমি এখনও কোচের সঙ্গে কথা বলিনি। তবে সম্ভবত সবকিছুর খোঁজখবর নিতে এবং কুশল বিনিময় করতে ট্রেনিং মাঠে একবার যাব। স্পষ্টতই, আমি মনে করি আমি দলের সঙ্গেই আছি। যদি আমার নিষেধাজ্ঞা না থাকত, তবে আমি নিশ্চিতভাবেই স্কোয়াডেই থাকতাম।’ বর্তমান আন্তর্জাতিক বিরতি আর্জেন্টাইন ফুটবলের জন্য একটি অত্যন্ত আবেগঘন অধ্যায়। কারণ এই সময়েই জাতীয় দলের জার্সিতে নিজেদের শেষ অফিসিয়াল ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছেন লিওনেল মেসি। আসন্ন প্রীতি ম্যাচগুলোতে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়াকে আতিথেয়তা দেয়ার কথা রয়েছে আর্জেন্টিনার। এরপর এল মনুমেন্টালে তারা মুখোমুখি হবে বুর্কিনা ফাসোর। তবে এই উইন্ডোর মূল আকর্ষণ হলো বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে ম্যাচটি, যেখানে জাতীয় দলের জার্সিতে ইতিহাসের পাতায় নাম লেখাতে চলা মেসির ঐতিহাসিক বিদায় অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ