1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ

এক মাস মাঠের বাইরে ড্যানিলো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ২৫৩ Time View

ডান পায়ের ইনজুরির কারণে এক মাস মাঠের বাইরে থাকতে হবে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের asdasd]aরাইট-ব্যাক ড্যানিলোকে। বৃহস্পতিবার কাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

চলতি মৌসুমে স্প্যানিশ লীগে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম দু’ম্যাচই খেলেছেন ড্যানিলো। আর চলতি সপ্তাহে ব্রাজিলের হয়ে কোস্টারিকার বিপক্ষেও মাঠে নামেন তিনি। কিন্তু ঐ ম্যাচেই ডান পায়ে আঘাত পান ড্যানিলো। তাতেই দুর্ভাগ্য ভর করে বসে তার কপালে। প্রায় এক মাসের বেশি মাঠের বাইরে থাকতে হবে ড্যানিলোকে।

ড্যানিলোর পায়ের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কাবের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে, ‘ড্যানিলোর ডান পায়ে ইনজুরিটা বড় ধরনের। তাকে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে। এমনকি আরো বেশি সময়ও লাগতে পারে।’

এক মাস মাঠের বাইরে থাকলে, রিয়ালের হয়ে এই মৌসুমে বেশক’টি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন না ড্যানিলো। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি ম্যাচে দেখা যাবে না তাকে। সেই সাথে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ড্যানিলোকে ছাড়া নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। -সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ