1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মাদকাসক্ত ছেলেমেয়ে ৫০ লাখ: ডিআইজি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
  • ১৮২ Time View

দেশের ১৩ থেকে ৩২ বছর বয়সী প্রায় ৫০ লাখ ছেলেমেয়ে মাদকাসক্ত বলে জানিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার। আধুনিক বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা অত্যন্ত আশঙ্কাজনক বলে মনে করছেন তিনি।asjkdnasdas

শনিবার সকালে সিরাজগঞ্জ কোর্ট চত্বরে মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে এই তথ্য জানান ডিআইজি।

শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে এই মাদক নির্মূল সম্ভব নয় উল্লেখ করে ডিআইজি বলেন, এটা থেকে পরিত্রাণ পেতে হলে শুধু সীমান্ত এলাকার মাদকপাচার বন্ধ হলে চলবে না। এ ক্ষেত্রে প্রশাসন, পুলিশের পাশাপাশি সুধীমহল ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। সচেতন হতে হবে সবাইকে।

মাদক ব্যবসায়ী ও অপরাধীদের শনাক্ত করতে শিগগিরই রাজশাহী বিভাগের সব জেলাকে ওয়েবসাইটের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি ইকবাল বাহার।

এ সময় পুলিশের অভিযানে উদ্ধার হওয়া চার হাজার ৬৬৫ বোতল ফেনসিডিল ও ১৭৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা রোলার দিয়ে ভেঙে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রিয়া রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ