1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

জাপানে বিবর্ণ দিন বাংলাদেশের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

আইচি-নাগোয়া এশিয়ান গেমসের নবম দিনে সব ইভেন্টেই ব্যর্থতা সঙ্গী হয়েছে বাংলাদেশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

এশিয়ান গেমসের নবম দিনে কোনো ইভেন্টেই সুখবর নেই বাংলাদেশের জন্য। আর্চারিতে কিছুটা লড়াই করেছেন হিমু-রাকিব-রামকৃষ্ণরা, কিন্তু সেখানেও হতাশা সঙ্গী হয়েছে তাদের।

জাপানের আইচি-নাগোয়াতে চলমান এশিয়ান গেমসের আর্চারিতে বাংলাদেশের প্রত্যশা ছিল কিছুটা। কিন্তু দারুণ লড়াই করলেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ইরানের বিপক্ষে সমান স্কোর ২৩২ করেও টাইব্রেকারে হেরে ছিটকে গেছে বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, ঐশ্বর্য্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিব।

মেয়েদের কম্পাউন্ড দলগত বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, কাজাখস্তানের বিপক্ষে ২২৯-২২৮ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। দলের হয়ে খেলেন বন্যা আক্তার, কুলসুম আক্তার মনি ও পুষ্পিতা জামান।

কম্পাউন্ড মিশ্র দ্বৈতেও আশা বাঁচিয়ে রাখতে পারেনি বন্যা আক্তার-নেওয়াজ আহমেদ রাকিব জুটি। ইরানের জুটির কাছে তারা হেরেছেন ১৫৮-১৫৪ পয়েন্টে।

রিকার্ভ মিশ্র দ্বৈতে থাইল্যান্ডের জুটির কাছে পাত্তাই পাইনি বাংলাদেশের রামকৃষ্ণ সাহা ও সাইমা সালাহ উদ্দিন জুটি। ৬-০ সেট পয়েন্টে হেরে তারা ছিটকে গেছেন এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ থেকে।

রিকার্ভ নারী দলগত বিভাগের কোয়ার্টার-ফাইনালে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ইভেন্টের পুরুষ দলগত বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানের বিপক্ষে ৫-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

মেয়েদের লং জাম্পে স্বপ্না খাতুন ৫ দশমিক ৬৯ মিটার লাফিয়ে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করলেও, ১৬ প্রতিযোগীর মধ্যে ১৫তম হয়ে বিদায় নিয়েছেন।

সার্ফিংয়েও নেই স্বস্তির খবর। দলের দ্বিতীয় রাউন্ডের খেলা হয়েছে এদিন। ফাতেমা খাতুন দুর্ভাগ্যবশত দ্বিতীয় রাউন্ড থেকেই ড্রপ আউট হয়েছেন। পুরুষ বিভাগে মোহাম্মদ মান্নান ২৫ মিনিটের খেলার মধ্যে প্রায় ২৪ মিনিট লিডিং পজিশনে থাকলেও, শেষ মিনিটের ঢেউটি তার বিপরীত দিকে থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বী জনসন থিনের পাশে সরে যায়। তাতে শেষ মিনিটে এক পয়েন্টের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ডের জনসন থিনের চেয়ে পিছিয়ে থেকে ছিটকে যান তিনি।

মেয়েদের হকিতে আশা জাগিয়েও চাইনিজ তাইপের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশে। প্রথম কোয়ার্টারে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর, দ্বিতীয় কোয়ার্টারে কনা আক্তারের জোড়া গোলে দারুণ সম্ভাবনা জাগায় বাংলাদেশ। কিন্তু পরের দুই কোয়ার্টারে আরও দুই গোল হজম করে হেরে যায় দল।

পাঁচ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে পুল ‘এ’-তে চতুর্থ হওয়া বাংলাদেশ এখন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।

রোহিঙ্গা প্রত্যাবাসন: অনুকম্পা নয়, সুযোগ কাজে লাগানোর সময় এখনই

গণতন্ত্রের আম্পায়ার যখন প্রশ্নের মুখে: ভারতে নির্বাচন কমিশন বিতর্ক

জাসদ কার্যালয়ে গণআটক: মব কি এবার রাষ্ট্রসম্মত হলো?

পর্যটনে বাংলাদেশ: সম্ভাবনার দেশ, দায়িত্বহীনতার শিল্প

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ