1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ২য় সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় খুলনা সাংবাদদিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল সাহা’র পরিচালনায় সভায় বক্তৃতা করেন ইউনিয়নের সহ-সভাপতি শামিম আশরাফ শেলী, গাজী মনিরুজ্জামান, যুগ্ম-সম্পাদক এমএম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক হেলাল মোল¬া, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক রিতা রানী দাস, নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দীন ও তুফান গাইন। ইউনিয়নকে আরো গতিশীল করতে নতুন সদস্য বৃদ্ধির লক্ষ্যে বিগত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সিনিয়ার সাংবাদিক রকিব উদ্দিন পান্নুকে আহবায়ক ও সাংবাদিক দিলীপ বর্মন এবং উত্তম ম-লকে সদস্য করে তিন সদস্যের যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়। যাচাই-বাছাই শেষে প্রতিবেদন দাখিলের পর দ্বিতীয় সভায় পর্যালোচনার মাধ্যমে নতুন ৪২ জনকে সদস্য পদ প্রদান করা হয়। সভায় আরো বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ