1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবির দাবি, গ্রেফতার জয়নাল সরদার সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী।

রবিবার (২৭ সেপ্টেম্বর) তাকে খুলনার সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়। জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু।

এসআরবি জানায়, এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় নগরের সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার জয়নাল খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানিয়েছেন, ১৯৯৯ সালে রূপসা থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশের পক্ষ থেকে করা সেই মামলায় এজাহারনামীয় আট জন আসামি ছিলেন। তাদের মধ্যে এরশাদ শিকদার ছিলেন ১ নম্বর আসামি। মামলার পর থেকে জয়নাল আত্মগোপনে ছিলেন। হত্যা মামলায় জয়নালের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৩ ডিসেম্বর আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনার মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‌গ্রেফতার জয়নালকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করেছে এসআরবি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ