1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারে গবেষণা-নীতি সংলাপে রোহিঙ্গা গণহত্যা সেল গঠনের প্রস্তাব বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আইইউবিতে সেমিনার বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক ভারতে অগাস্টে বেড়েছে বিদেশি পর্যটক, শীর্ষে বাংলাদেশ দেশজুড়ে ‘বিশ্ব পর্যটন দিবস’ পালিত সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ৩ বাংলাদেশ ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকার স্কিমে আইপিডিসি সিটি ব্যাংকের সাবেক পরিচালক ও স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা কলেজের একটি বাসে ইটপাটকেল নিক্ষেপকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ।

সেসময় ওই এলাকার যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী ঢাকা কলেজের একটি বাসে ঢিল ছুঁড়লে ২০-২৫ জন শিক্ষার্থী আইডিয়াল কলেজের দিকে যায়।

ওসি বলেন, 'আমরা তাদের ফিরিয়ে আনি এবং ঢাকা কলেজের ভেতরে পাঠিয়ে দিই। ঢাকা কলেজের কেউ আহত হয়নি।'

যোগাযোগ করা হলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, সংঘর্ষে আইডিয়াল কলেজের ২ জন ও ঢাকা কলেজের একজন আহত হয়েছে বলে শুনেছি।

'এ ঝামেলার নির্দিষ্ট কারণ বলা কঠিন। আমরা শুনেছি আইডিয়াল কলেজের কেউ ঢাকা কলেজের বাসে ইট মেরেছিল। এরপর ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ধাওয়া করে। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে,' তিনি বলেন।

তবে আইডিয়াল কলেজের গেটের কাছে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ভিন্ন বিবরণ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন পথচারী ও দোকানদার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের গেটে গিয়ে ক্যাম্পাসের ভেতর ইটপাটকেল নিক্ষেপ করে।

নাম প্রকাশ না করার শর্তে আইডিয়াল কলেজের এক কর্মচারী ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে আসে এবং পুলিশের সামনেই গেটের কাছের থাকা আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে।'

'গেটের সামনে আইডিয়াল কলেজের যাদের পেয়েছে তাদেরই মেরেছে। পরে আমাদের শিক্ষার্থীরা ভেতর থেকে বের হতে শুরু করলে তারা এলাকা ছেড়ে চলে যায়,' বলেন তিনি।

ঘটনার পর আইডিয়াল কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিভিন্ন বিষয় নিয়ে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। গত বছর তাদের মধ্যে অন্তত ১৫টি সংঘর্ষ হয়। পরে গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতে যেন আর সংঘর্ষ না হয়, সে বিষয়ে একটি সমঝোতা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ