1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

‘পর্যটন নিয়ে নতুন ভাবনা, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তাÑআগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা থেকে র‍্যালিটি বের হয়। এর আগে সকাল ১০টা থেকেই পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা চৌমুহনায় জড়ো হন। পরে বাদ্যযন্ত্রের তালে তালে বর্ণাঢ্য র‍্যালিটি শ্রীমঙ্গলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থা, শ্রীমঙ্গল ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, শ্রীমঙ্গল ট্যুর গাইড এবং রাধানগর ট্যুরিজম এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। এছাড়াও সাংবাদিকবৃন্দ, শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের সদস্যসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি এতে উপস্থিত ছিলেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা দেশের পর্যটনশিল্পের উন্নয়ন, শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনাকে আরও কার্যকরভাবে তুলে ধরা এবং আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পর্যটনসেবাকে আরও সহজ, আধুনিক ও যুগোপযোগী করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

চায়ের দেশ শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, বনাঞ্চল, বন্যপ্রাণী, হাওর ও বিভিন্ন পর্যটন আকর্ষণকে কেন্দ্র করে প্রতিবছর দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এখানে ভ্রমণে আসেন। বিশ্ব পর্যটন দিবসের আয়োজনের মধ্য দিয়ে শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনা আরও ব্যাপকভাবে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | বিজনেস বাংলাদেশ.কম.বিডি

ইমেইল : biznessbangladesh@gmail.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ