বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
লাইসেন্স ছাড়া অর্থ লেনদেনে জড়িত ২২ অবৈধ পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানকে শনাক্ত করে এগুলোর বিষয়ে সর্তক করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের ফেইসবুক পেইজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে লাইসেন্সবিহীন এসব প্ল্যাটফর্মে কার্যক্রম পরিচালনা ও লেনদেন থেকে বিরত থাকতে সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘‘সচেতন থাকুন, নিরাপদ থাকুন।’’
প্রতিষ্ঠানগুলো হল- বহুদূর পে, জিনি পে, পেটিলার, বেঙ্গালি পে, পেরোয়া বিডি, সহজ পে বিডি, ইজি পে ওয়ে, একে পে, বিডি পে, শাজঘর পে, আস্থা পে/সি পে, উদ্যোক্তা পে, ওয়ালেট মিক্স, বিটিটি পে, ইজি পে অটোমেশন, ইউনিক পে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজি পে, অটো পে লিমিটেড, বিশ্বস্ত ও পিপরা পে।
লাইসেন্স ছাড়া এসব প্রতিষ্ঠান ‘পেমেন্ট এগ্রিগেটর’ সেবা দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির মাধ্যমে পেমেন্ট সেবা প্রদান করা ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।
রোহিঙ্গা প্রত্যাবাসন: অনুকম্পা নয়, সুযোগ কাজে লাগানোর সময় এখনই
গণতন্ত্রের আম্পায়ার যখন প্রশ্নের মুখে: ভারতে নির্বাচন কমিশন বিতর্ক
জাসদ কার্যালয়ে গণআটক: মব কি এবার রাষ্ট্রসম্মত হলো?
পর্যটনে বাংলাদেশ: সম্ভাবনার দেশ, দায়িত্বহীনতার শিল্প