1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ঘরে ফিরল ৫ বাংলাদেশী কিশোর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
  • ১৬৫ Time View

ভারতের একটি হোমে আটক থাকা ৫ বাংলাদেশী কিশোরকে সাজা শেষে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় অভিবাসন পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় হিলি চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে। দীর্ঘ আড়াই বছর ধরে তারা ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে (শিশু নিবাস) আটক ছিল।akjsdlajsl
ফিরে আসা এসব বাংলাদেশী কিশোররা হলো, কিশোরগঞ্জের বাজিতপুরের মোবারক হোসেন, ঢাকার পল্লবীর আকাশ রহমান, কুড়িগ্রামের নাগেস্বশীর হোসেন আলী, নীলফামারী ডোমারের জিতেন অধিকারী ও ঠাকুরগাঁর পীরগঞ্জের শান্ত হোসেন।
হিলি অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান বলেন, আজ শনিবার হিলি চেকপোস্ট দিয়ে ভারতের হিলি অভিবাসন পুলিশ তাদের হস্তান্তর করে। এসময় সেখানে বিজিবি, বিএসএফ, এনজিও প্রতিনিধি সহ ওই হোমের সুপারিনটেনডেন্ট উপস্থিত ছিলেন। হিলি অভিবাসন কার্যালয় সূত্রে জানা গেছে, এই ৫ বাংলাদেশী দালালের মাধ্যমে দিনাজপুরের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করে। এসময় তারা পুলিশের হাতে ধরা পড়ে। ভারতে বিনা পাসপোর্টে প্রবেশের অপরাধে আদালত তাদের সাজা দেয়। দীর্ঘ প্রায় ৩ বছর পর তারা দেশে ফিরল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ