1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের মনোনয়ন জমা ধারণক্ষমতার ৪ গুণ রোগীর চাপে খুলনা মেডিকেল ব্যাংককে অতিভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, আড়াইহাজারে জেলা প্রশাসক ২০২৯ সালের মধ্যেই সিলেট-ঢাকা ছয় লেনের কাজ শেষ হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিশ্বকাপ জিতেই শেষটা রাঙাতে চান কোহলি ৬ অক্টোবর হতে চলছে ফুটবল ইতিহাসের স্মরণীয় একটি দিন ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

রাজাপাকশে হার মেনে নিলেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
  • ২২৭ Time View

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে পার্লামেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন। তবে তিনি আইনসভার বিরোধী দলীয় সদস্য হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন। বার্তা av sdসংস্থা এএফপিকে তিনি বলেন, আমার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হলো না। আমি হার মেনে নিচ্ছি।
এদিকে গতকাল দেশটির পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। পুরো ফলাফল প্রকাশের আগেই ক্ষমাতসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএপি)’র কাছে রাজাপাকসে তার দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) এর পক্ষ থেকে পরাজয় স্বীকার করে নেন। তবে গতকাল ভোটগ্রহণের সময় নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়ার আশা প্রকাশ করেছিলেন এই সাবেক প্রেসিডেন্ট।
এদিকে রাজাপাকশে বলেন, ২২ জেলার মধ্যে আমরা ৮টি জেলায় জিতেছি আর ক্ষমতাসীনরা জিতেছে ১১টিতে। এর মানে আমরা হেরে গেছি। তবে লড়াইটা সহজ ছিল না। অফিসিয়াল ফলাফলে এমনটাই দেখা যাচ্ছে। বাকি তিনটি জেলায় তামিল পার্টির রাজত্ব।
অন্যদিকে নির্বাচনী কর্মকর্তারা জানান, গতকাল সোমবারের নির্বাচনে কেউ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচন কমিশনার মাহিন্দ দেশপ্রিয়া আশা প্রকাশ করেন আজ মঙ্গলবার দুপুরের মধ্যে সবচেয়ে বেশি আসনপ্রাপ্ত দলের নাম ঘোষণা করতে পারবেন। আর কোন প্রার্থী কত ভোট পেয়েছেন তা পরে জানান হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ