1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
লিটনের আক্ষেপ, ‘উইকেটের ধারণা ছাড়াই ক্রিকেট খেলেছি’ নির্মাণের ২ বছরেও চালু হয়নি সরকারি ৮ শান্তি নিবাস ক্যাম্প ছাড়ার আগে গণমাধ্যমে কী বলেছিলেন রোনালদো জুলাই অভ্যুত্থানবিরোধী অবস্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত ক্যাশলেস বাংলাদেশ গড়তেই ‘বাংলা কিউআর’: আমির খসরু ক্যাশলেস বাংলাদেশ গড়তে বিনামূল্যের ‘বাংলা কিউআর’-এ লেনদেনের আহ্বান অর্থমন্ত্রীর ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর গাজীপুরের সমবায় সমিতির ঘটনা তদন্তে কমিটি সিলেট-বরিশালের পর খুলনায় আজ শুরু রবি বোলার হান্টের ট্রায়াল ইন্দোনেশিয়ার বিপক্ষে ‘সতর্ক’ বাংলাদেশ নামবে বলছেন জামাল পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের

গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১০৭ Time View

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার কারিগর বলে মন্তব্য করেছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন অকুতোভয় গণতান্ত্রিক নেতা, যিনি তার সারাজীবন গণতন্ত্রের জন্য উৎসর্গ করেছেন। আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
মানসম্মত স্বাস্থ্যসেবা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মির্জা ফখরুল বলেন, নিজের আপসহীন নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে তিনি(খালেদা জিয়া) বারবার বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে এনেছেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন সংগ্রাম-লড়াই করা, কোনো বিষয়ে আপস না করা, দলকে আগলে রাখা এবং নেতাকর্মীদের আত্মত্যাগের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তিনি বিএনপিকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। বিএনপি আজ যে একটি সত্যিকারের গণতান্ত্রিক গণদল, তার মূল কারিগরই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার আদর্শ ও অনুপ্রেরণা আমাদের সবসময় পথ দেখায়।

দেশের চলমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, আজকের এই শুভ দিনে আমাদের শপথ বিএনপিকে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক দলে পরিণত করা, যা সত্যিকারের অর্থে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। বেগম খালেদা জিয়া যে ‘ভিশন ২০৩০’ ও আদর্শের পথ দেখিয়ে গেছেন, তা বাস্তবায়ন করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে বিএনপি সামনের দিনগুলোতে কাজ করে যাবে।

মির্জা ফখরুল সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া ও মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেইন মোনাজাত ও দোয়া পরিচালনা করেন।

মোনাজাতে বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ অংশ নেন।

এছাড়া অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশ নেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও আত্মিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ