1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
লিটনের আক্ষেপ, ‘উইকেটের ধারণা ছাড়াই ক্রিকেট খেলেছি’ নির্মাণের ২ বছরেও চালু হয়নি সরকারি ৮ শান্তি নিবাস ক্যাম্প ছাড়ার আগে গণমাধ্যমে কী বলেছিলেন রোনালদো জুলাই অভ্যুত্থানবিরোধী অবস্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত ক্যাশলেস বাংলাদেশ গড়তেই ‘বাংলা কিউআর’: আমির খসরু ক্যাশলেস বাংলাদেশ গড়তে বিনামূল্যের ‘বাংলা কিউআর’-এ লেনদেনের আহ্বান অর্থমন্ত্রীর ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর গাজীপুরের সমবায় সমিতির ঘটনা তদন্তে কমিটি সিলেট-বরিশালের পর খুলনায় আজ শুরু রবি বোলার হান্টের ট্রায়াল ইন্দোনেশিয়ার বিপক্ষে ‘সতর্ক’ বাংলাদেশ নামবে বলছেন জামাল পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের

ক্যাশলেস বাংলাদেশ গড়তে বিনামূল্যের ‘বাংলা কিউআর’-এ লেনদেনের আহ্বান অর্থমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

ঢাকা: ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে বিনামূল্যের ‘বাংলা কিউআর’-এ লেনদেনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তোলার এ সরকারি উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ লাগবে না। সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড(QR Code) ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেন পরিদর্শনকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ফুসকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক (QR Code-based) ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা হবে। এই ব্যবস্থার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা বা যেকোনো ছোট ব্যবসায়ী যেকোনো ব্যাংক কিংবা সার্ভিস প্রোভাইডার অ্যাকাউন্টে খুব সহজেই কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন। এর ফলে কাউকে আর কষ্ট করে নগদ ক্যাশ টাকা বহন করতে হবে না এবং লেনদেন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।

তিনি ​বলেন, প্রাথমিক পর্যায়ে ছোটখাটো কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিলেও তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব । বিশ্বের বহু উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ যা ইতোমধ্যে প্রমাণিত ও সফল। বাংলাদেশ ব্যাংকও এই আন্তর্জাতিক চর্চাকে দেশে সার্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ