জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অবস্থান এবং নিজ বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী ভূমিকা এবং শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি তাকে দোষী সাব্যস্ত করে। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে অধ্যাপক জিনাত হুদাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী জিনাত হুদার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করার কথাও জানিয়েছেন তিনি।
সাময়িক বরখাস্তের বিষয়ে অধ্যাপক জিনাত হুদা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমার বিরুদ্ধে ছয়টি অভিযোগের প্রত্যকটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণেদিত, মিথ্যা বানোয়াট। আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, তারা দু'বছরেও নির্বাচন দিতে পারেনি। এখন শিক্ষক সমিতির নিয়ন্ত্রণ নেওয়া ও আমাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিতেই তারা এ বরখাস্ত করেছে।'
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.