1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এশিয়ান গেমস গলফ: সাদামাটা সিদ্দিকুর, বাদল ও জামাল ঢাকা উত্তর বিএনপি-যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত শৃঙ্খলাভঙ্গের অভিযোগ: ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের কমিটি বিলুপ্ত, ১৪ নেতা বহিষ্কার ৬৪ জেলায় পুষ্টিবিদের অস্থায়ী ৬৪ পদ সংরক্ষণের অনুমোদন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন অব্যাহত ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ হলেন ফাতেমা জোহরা সূচকের উত্থানে লেনদেন ৬৯৯ কোটি টাকা এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ দিল সরকার ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক

সিলেটের উন্নয়নে একনেকে উঠছে ৫,৩২৬ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

স্বাধীনতার পর সিলেটে এত বড় উন্নয়ন প্রকল্প আর কখনো নেওয়া হয়নি বলে দাবি খন্দকার আব্দুল মুক্তাদিরের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আগামী একনেক সভায় সিলেট বিভাগের উন্নয়নে পাঁচ হাজার ৩২৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, “সিলেট বিভাগের উন্নয়নে আগামী একনেক সভায় পাঁচ হাজার ৩২৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হবে।

“এতে উপজেলা পর্যায়ে এলজিইডির সড়ক সংস্কারে বড় একটি প্রকল্প নেওয়া হয়েছে। স্বাধীনতার পর সিলেটের ইতিহাসে এত বড় উন্নয়ন প্রকল্প আর কখনো নেওয়া হয়নি।”

বুধবার বিকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা বিএনপির উদ্যোগে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ আয়োজিত সমাবেশে এসব বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, “ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে ৯০ শতাংশ সম্পন্ন করা হবে।

“যেসব এলাকায় ভূমি অধিগ্রহণের কারণে কাজের গতি থমকে আছে, সেসব জায়গার অধিগ্রহণের কাজ এক মাসের মধ্যে সম্পন্ন করা হবে। এরপর দিন-রাত কাজ চালিয়ে প্রকল্পের অগ্রগতি বাড়ানো হবে।”

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে আইন পাস করেছে জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করা হবে। এসব সামাজিক অপরাধ দূর করার পাশাপাশি উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে।”

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তারের সভাপতিত্বে সমাবেশে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমদ আলী মুকিব, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনু বক্তব্য দেন।

সংবিধান সংশোধনে দুই-তৃতীয়াংশের ফাঁদ: ইতিহাসের পুনরাবৃত্তি নাকি জনস্বার্থ?

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু তালা ঝুলানো নয়

ডলারের অঙ্ক বাড়ে, শ্রমিকের হিসাব মেলে না

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ