1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলার ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বাংলাদেশে ভিসা আবেদনকারীরা বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ পাঁচ জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ ৫ জেলায় অতি বর্ষণের আভাস, ভূমিধসের সতর্কবার্তা ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: শাট ডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় এনসিপির এক নেতার ওপর হামলার ঘটনায় দলটির জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার বলেছেন, ‘আর কোনো কর্মীর ওপর হামলা হলে থানার ইট খুলে নেবো।’

গতকাল সোমবার রাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কক্ষের সামনে দাঁড়িয়ে এ হুমকি দেন তিনি।

সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে এনসিপি নেতাকে বলতে শোনা যায়, ‘আমি যুবাইর সরদার, নারায়ণগঞ্জ এনসিপির আহ্বায়ক। যদি আমার একটা কোনো কর্মীর গায়ে হাত তোলে, লাশের বদলে লাশ নেবো। আমার একজন নেতাকর্মীর গায়ের রক্ত পড়ে আরেকবার, থানার ইট-কল পর্যন্ত খুলে নেবো।’

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তখন আমি থানার ভেতরে ছিলাম। তবে এ ধরনের কোনো বক্তব্য আমি শুনিনি। কেউ এমন বক্তব্য দিয়ে থাকলে তা ভালো চর্চা নয়। দায়িত্বশীল পদে থেকে এভাবে থানার ভেতরে বক্তব্য দেওয়া উচিত নয়।’

‘এ ধরনের বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন’, বলেন তিনি।

বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এনসিপি নেতা যুবাইর সরদার ডেইলি স্টারকে বলেন, বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত তাওহীদ তখন অচেতন অবস্থায় ছিলেন। মামলা নিতে গড়িমসি করছিল পুলিশ। সেসময় নেতাকর্মীরা থানায় উত্তেজিত অবস্থায় ছিলেন। তাদের শান্ত করতে আমি ওই বক্তব্য দিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘কথাগুলো আক্ষরিক অর্থে বলা হয়নি। আমরা আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু ওই উত্তপ্ত পরিস্থিতিতে এভাবে কথা না বললে নেতাকর্মীরা শান্ত হচ্ছিলেন না। এ কারণেই কথাগুলো বলা হয়েছিল। আইনশৃঙ্খলার প্রতি অসম্মান দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না।’

গতকাল সন্ধ্যায় ফতুল্লায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তাওহীদের ওপর হামলার অভিযোগ উঠে।

এনসিপি নেতাদের অভিযোগ, ধলেশ্বরী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটা নিয়ে বক্তব্য রাখায় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নির্দেশে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালান।

পরে গতকাল এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফতুল্লা মডেল থানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। রাতে থানায় যান এনসিপির স্থানীয় সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) আব্দুল্লাহ আল আমিন। পরে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে হালিম আজাদসহ ১৬ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

তবে এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ওসি মাহবুব আলম।

গতকাল অভিযোগ অস্বীকার করে বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা হালিম আজাদ ডেইলি স্টারকে বলেন, এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কিছু লোকজনের ঝগড়া ও মারামারির ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। সেখানে তাওহীদ আহত হয়েছেন বলে জেনেছি। কিন্তু এ ঘটনার সঙ্গে আমি কিংবা আমাদের কেউ জড়িত না। কার সঙ্গে ঝগড়া হয়েছে তাও জানি না। আমি নিজেও বিষয়টি খোঁজ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ