1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
লিটনের আক্ষেপ, ‘উইকেটের ধারণা ছাড়াই ক্রিকেট খেলেছি’ নির্মাণের ২ বছরেও চালু হয়নি সরকারি ৮ শান্তি নিবাস ক্যাম্প ছাড়ার আগে গণমাধ্যমে কী বলেছিলেন রোনালদো জুলাই অভ্যুত্থানবিরোধী অবস্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত হুদা সাময়িক বরখাস্ত ক্যাশলেস বাংলাদেশ গড়তেই ‘বাংলা কিউআর’: আমির খসরু ক্যাশলেস বাংলাদেশ গড়তে বিনামূল্যের ‘বাংলা কিউআর’-এ লেনদেনের আহ্বান অর্থমন্ত্রীর ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর গাজীপুরের সমবায় সমিতির ঘটনা তদন্তে কমিটি সিলেট-বরিশালের পর খুলনায় আজ শুরু রবি বোলার হান্টের ট্রায়াল ইন্দোনেশিয়ার বিপক্ষে ‘সতর্ক’ বাংলাদেশ নামবে বলছেন জামাল পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৯৩ Time View

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান অলি আহমদ রাষ্ট্রপতি হতেন বলে মনে করছে জামায়াতে ইসলামী। দলটি বলছে, সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত দিতে পারার কথা ছিল।

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে কর্নেল অলি বিপুল ভোটে বিজয়ী হতেন সংসদ সদস্যদের ভোটে। গণভোটের রায় কার্যকর করলে বিএনপি বিতর্কমুক্ত থাকতে পারতো।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র চর্চার নতুন ধারা তৈরি করতে ১১ দল প্রার্থী দিয়েছে।

হার–জিত ১১ দলের কাছে মুখ্য নয়, প্রতিদ্বন্দ্বিতাই মূল। বিএনপি কলা কৌশল করে সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।
জামায়াতের এই নেতা বলেন, মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সব তথ্য উপাত্ত সুনিপুনভাবে জমা দেওয়া হয়েছে।

এ রাষ্ট্রপতি নির্বাচন ব্যতিক্রম। বরাবর সংখ্যাগরিষ্ঠ দলকেই প্রার্থী দিতে দেখা গেছে। এবার ১১ দল প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ