1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

শুটিংয়ে ফিরলেন দীপিকা, সঙ্গে শাহরুখ খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২০৯ Time View

বলিউডের ব্লকবাস্টার জুটি শাহরুখ খান ও দীপিকা পাডুকোনকে আবারও একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় ভক্তরা। বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সুজয় ঘোষের পরিচালিত ‘কিং’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন এই দুই তারকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুটিং সেটের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে, শাহরুখ ও দীপিকা একটি গানের শুটিং করছেন।
শাহরুখ খানকে স্ট্রাইপ শার্ট, সানগ্লাস ও স্টাইলিশ লকেটে বেশ সুদর্শন দেখাচ্ছে। অন্যদিকে, বর্তমানে অন্তঃসত্ত্বা দীপিকা পাডুকোন পরেছিলেন একটি চমৎকার ফ্লোয়ি ড্রেস। ছবিতে দীপিকার সেই পরিচিত উজ্জ্বল হাসি ভক্তদের মন কেড়ে নিয়েছে।

ছবিগুলো রেডিটে ছড়িয়ে পড়ার পর ভক্তরা নানা মন্তব্য করছেন।
একজন ভক্ত লিখেছেন, ‘ফোকাসে না থাকলেও দীপিকা সবসময় অনন্য, তাকে অসাধারণ লাগছে।’ আবার শাহরুখের লুক নিয়ে অন্য একজন মন্তব্য করেছেন, ‘৬০ বছর বয়সেও শাহরুখকে অবিশ্বাস্য সুন্দর দেখাচ্ছে। আশা করি এডিটিংয়ে সিজিআই ব্যবহার করে তার স্বাভাবিক সৌন্দর্য ঢাকা হবে না।’

ব্যক্তিগত জীবনে দীপিকা পাডুকোন এবং রণবীর সিং এ বছরই তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে চলেছেন।
শারীরিক অবস্থার মধ্যেও পেশাদারিত্ব বজায় রেখে শুটিং চালিয়ে যাওয়ায় দীপিকার প্রশংসা করছেন সবাই। ধারণা করা হচ্ছে, ‘কিং’ সিনেমাতে দীপিকাকে একটি বিশেষ চরিত্রে বা ফ্ল্যাশব্যাকে দেখা যেতে পারে। শাহরুখের সঙ্গে তার এই পুনর্মিলন বড় পর্দায় নতুন কোনো রেকর্ড তৈরি করবে কি না, তা দেখার অপেক্ষায় আছেন সিনেপ্রেমীরা।

সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ