মারা যাওয়া ২০২ জনের মধ্যে পরীক্ষাগারে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ২০২ হয়েছে।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মারা যাওয়া শিশুদের মধ্যে তিন মাস বয়সী সিফাত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মুজাম্মেলের ছেলে। অন্য শিশুটি ১০ মাস বয়সী তিন্নি। সে একই জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা দীপকের মেয়ে।
সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৬৮ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২০২ জনের মধ্যে পরীক্ষাগারে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পরীক্ষাগারে সিলেট বিভাগের এক হাজার ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বিদায়, আমার বন্ধু: স্মৃতির পাতায় তৌফিক
মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে
প্রয়োজন কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিকল্প শ্রমবাজার