1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় মোটরসাইকেলে এসে যুবদল নেতাকে গুলি মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র: ১.৩ বিলিয়ন ডলার আসবে কোথা থেকে? মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩৫৯ ঃ মৃত্যু ১ খুলনায় সকালে যুবদল নেতা, সন্ধ্যায় মুদি দোকানিকে গুলি এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ ‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে বিশেষ চিকিৎসাসেবা, চালু হলো ‘গ্রিন চ্যানেল’ ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রশিক্ষণ পরিকল্পনা’ কিমের ‘পরিবর্তনের জন্য সিআইএর সঙ্গে কাজ করুন’, কিউবার নাগরিকদের বললেন রুবিও

খুলনায় মোটরসাইকেলে এসে যুবদল নেতাকে গুলি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

খুলনার তেরখাদা উপজেলায় যুবদলের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে।

তেরখাদা থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

গুলিবিদ্ধ রামীম বিশ্বাসকে (৩২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি উপজেলার পারহাজী গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনেরবাজার-মধুপুর সড়কে পারহাজী গ্রামের খান ব্রিকসের কাছে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে ছিলেন রামীম। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার পাঁজরে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন রামীমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এতে আরও বলা হয়, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। হামলার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশ পরিদর্শক কবির হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ