1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র: ১.৩ বিলিয়ন ডলার আসবে কোথা থেকে? মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩৫৯ ঃ মৃত্যু ১ খুলনায় সকালে যুবদল নেতা, সন্ধ্যায় মুদি দোকানিকে গুলি এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ ‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে বিশেষ চিকিৎসাসেবা, চালু হলো ‘গ্রিন চ্যানেল’ ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রশিক্ষণ পরিকল্পনা’ কিমের ‘পরিবর্তনের জন্য সিআইএর সঙ্গে কাজ করুন’, কিউবার নাগরিকদের বললেন রুবিও বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েলসকে রুখে দিয়েছে বাংলাদেশ

খুলনায় সকালে যুবদল নেতা, সন্ধ্যায় মুদি দোকানিকে গুলি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের মধ্যে খুলনা সফর করছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

খুলনা নগরীতে মোটরসাইকেলে আসা দুই যুবকের গুলিতে এক মুদি দোকানি আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর টুটপাড়া গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে বলে খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন রিপন জানান।

আহত ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডু (৪৫) ওই এলাকার শিবপদ কুণ্ডুর ছেলে।

ওসি লোকমান হোসেন রিপন বলেন, শনিবার রাত ৭টার দিকে টুটপাড়া গাছতলা মন্দিরের প্রবেশ পথের এক দোকানে ছিলেন আকাশ। এ সময়ে মোটরসাইকেলে দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তার পেটে লাগে। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। তদন্ত না করে কিছু বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এর আগে বেলা ১১টার দিকে তেরখাদা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবদল নেতা আহত হয়েছেন।

মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেরখাদা থানার পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ।

আহত রামীম বিশ্বাস (৩২) পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল মোল্লা।

পুলিশ কর্মকর্তা কবির আহমেদ বলেন, শনিবার বেলা ১১টার দিকে ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন রামীম। আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে মোটরসাইকেলে আসা ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলি তার পিঠের ডান পাশে লাগে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

কারা এ ঘটনায় জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

এদিকে অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের মধ্যে খুলনা সফর করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার দুপুরে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ‘কিশোর গ্যাং’ ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশে বক্তব্য দেন।

সাম্প্রতিক সময়ে দক্ষিণাঞ্চলের জেলা খুলনায় হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।

পুলিশের তথ্যমতে, খুলনা জেলায় গত নয় মাসে ৬৮ হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে নগরেই ৩৫টি। এসবের বেশির ভাগই গুলি করে ও কুপিয়ে হত্যা।

এর আগে ২২ অক্টোবর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে খুলনা নগরে দুজনকে গুলি করে হত্যা করা হয়। ওইদিন ভোরে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম তুষার (৩২) নামের এক যুবককে প্রতিপক্ষ গুলি করে হত্যা করে।

একই দিন সন্ধ্যায় লবণচরার জিন্নাপাড়া বউবাজার এলাকায় খুশি বেগম (২৫) নামের এক গৃহবধূকে তার মায়ের সামনেই মাথায় গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।

খুলনার রূপসা, বটিয়াঘাটা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলাকে ‘ডেঞ্জার জোন’ হিসেবে উল্লেখ করে খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, গত নয় মাসে রূপসায় ১১টি হত্যাকাণ্ড ঘটেছে। তেরখাদায় দুটি, দিঘলিয়ায় চারটি ও বটিয়াঘাটায় তিনটি।

এ ছাড়া কিশোর গ্যাং, উঠতি সন্ত্রাসী সংগঠন ও বিভিন্ন অপরাধী চক্র প্রকাশ্যে হামলা, ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে। অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

পুলিশ সুপার বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ।”

বিদায়, আমার বন্ধু: স্মৃতির পাতায় তৌফিক

মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে

প্রয়োজন কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিকল্প শ্রমবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ