মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ২০০তম সভা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম। এতে ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য মাস্টার আবুল কাশেম উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জাহিদ হোসেন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নাজমুল হুদা সরকার।
সভায় ব্যাংকের কৌশলগত পরিকল্পনা ও পরিচালনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ব্যাংকের সামগ্রিক কার্যক্রমের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ব্যাংকটির নির্বাহী কমিটির ২০০তম সভাকে কৌশলগত লক্ষ্য অর্জন, পরিচালনগত উৎকর্ষ বজায় রাখা এবং টেকসই অগ্রযাত্রা অব্যাহত রাখার পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।