1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র: ১.৩ বিলিয়ন ডলার আসবে কোথা থেকে? মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩৫৯ ঃ মৃত্যু ১ খুলনায় সকালে যুবদল নেতা, সন্ধ্যায় মুদি দোকানিকে গুলি এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ ‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে বিশেষ চিকিৎসাসেবা, চালু হলো ‘গ্রিন চ্যানেল’ ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রশিক্ষণ পরিকল্পনা’ কিমের ‘পরিবর্তনের জন্য সিআইএর সঙ্গে কাজ করুন’, কিউবার নাগরিকদের বললেন রুবিও বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েলসকে রুখে দিয়েছে বাংলাদেশ

খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩৫৯ ঃ মৃত্যু ১

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

ঃ খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ২২৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৬৮ জনের।

শনিবার (২৪ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন খুলনা জেলায়। এ ছাড়া যশোরে ৬৮ জন, কুষ্টিয়ায় ৪১ জন, সাতক্ষীরায় ১০ জন, বাগেরহাটে সাতজন, মেহেরপুরে পাঁচজন এবং নড়াইলে ১২ জন ভর্তি হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত খুলনা জেলায় সর্বাধিক ৭ হাজার ৪৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪৯৮ জন। এ ছাড়া বাগেরহাটে ২ হাজার ৪০৩ জন, যশোরে ১ হাজার ৯৩৯ জন, কুষ্টিয়ায় ৫৮০ জন, ঝিনাইদহে ৫৫৮ জন, মেহেরপুরে ৪৩৭ জন, মাগুরায় ৪৩০ জন, সাতক্ষীরা জেলায় ৬২০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১৪ জন, নড়াইলে ৭০৬ জন এবং চুয়াডাঙ্গায় ১৯৫ জন রোগী ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত বিভাগে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৭ হাজার ৭২৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ১৯ জন। এ ছাড়া ৪১৩ জন রোগীকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে। জেলাভিত্তিক মৃত্যুর হিসাবে খুলনা জেলায় ২৬ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাগেরহাটে তিনজন, যশোরে দুজন, ঝিনাইদহে দুজন, সাতক্ষীরায় একজন এবং চুয়াডাঙ্গায় একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ৬৮।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ