1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা শেরপুরের মাংসের ৩ দোকানিকে জরিমানা খাগড়াছড়িতে আধাবেলার অবরোধে সড়কে কাঠের গুড়ি, টায়ারে আগুন সত্যিই খেলায় ফিরছেন রোনালদিনিয়ো টঙ্গী ময়দানে সাদপন্থিদের ইজতেমা না করার দাবি শুরায়ি নেজামের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার নির্দেশ কিমের কঙ্গোতে ইবোলা টিকার প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বিশ্বে তেলের মজুত আর কত দিন চলবে? সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডে সামনে এলো ঢাকা-রিয়াদ কূটনৈতিক সমন্বয়হীনতা দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে তুলনা আল হারুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

তুলনার ছোট ভাই আয়াজ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ব্রেন টিউমার থেকে পরবর্তীতে তার ক্যানসার ধরা পড়ে। এর আগে অস্ত্রোপচার করে কিছুটা সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তুলনা আল হারুন তার দীর্ঘ কর্মজীবনে মডেলিং, অভিনয় ও উপস্থাপনায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও তিনি ছিলেন সমানভাবে প্রশংসিত। ব্যক্তিগত জীবনের কঠিন লড়াই আড়ালে রেখেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় প্রাণবন্ত উপস্থিতি ও ইতিবাচক মনোভাব দিয়ে ভক্তদের অনুপ্রাণিত করেছেন তিনি।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তার সহকর্মী, দেশের নামী ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার এবং ভক্তরা গভীর শোক প্রকাশ করছেন। অনেকেই তার চলে যাওয়াকে দেশের মডেলিং ও বিনোদন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।

পরিবার জানিয়েছে, শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর রোডে জানাজা শেষে তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ