1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

অনিরুদ্ধ বিয়ে করছেন ২৪ হাজার কোটি রুপির উত্তরাধিকারকে, কে এই কাব্য?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

এই সম্পদের মূল উৎস সান টিভি নেটওয়ার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

‘কোলাভেরি ডি’ গান দিয়ে পরিচিতি পাওয়া তামিল সিনেমার সংগীত পরিচারক অনিরুদ্ধ রবিচন্দর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কনে কাব্য মারান, যাকে নিয়ে আলোচনায় মেতেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

কারণ কাব্য ২৪ হাজার ৬০০ কোটি রুপির সম্পদের একমাত্র উত্তরাধিকার; তিনি সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে; যিনি ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ব্যবসায়ী।

টেলিভিশন সম্প্রচার, বিনোদন, সংবাদমাধ্যমসহ বিভিন্ন ব্যবসায় বিস্তৃত হয়ে আছে এই প্রতিষ্ঠানের কার্যক্রম। কাব্যর মা কাবেরী মারানও সান টিভি নেটওয়ার্কের শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আছেন।

দীর্ঘদিন ধরেই অনিরুদ্ধ ও কাব্য সম্পর্কে রয়েছেন। ‘জেলার ২’ সিনেমার গান ঘিরে আলোচনার মধ্যে এই বিয়ে নিয়ে অনিরুদ্ধ অনেকের আগ্রহের জায়গা নিয়েছে। আগামী নভেম্বরে অনিরুদ্ধ ও কাব্যের বিয়ের আয়োজন করা হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, চেন্নাইয়ে ২১ নভেম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। মূল বিয়ের অনুষ্ঠান ১১ নভেম্বর গ্রিসে হচ্ছে।

কাব্য চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাজ্যের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি (এমবিএ) নেন। পড়াশোনা শেষে দেশে ফিরে যুক্ত হন পারিবারিক ব্যবসায়। কাব্য বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভারতের হুরুন রিচ লিস্ট ২০২৬-এর হিসাব অনুযায়ী কালানিধি মারানের আনুমানিক সম্পদের পরিমাণ ২৪ হাজার ৬০০ কোটি রুপির এই সম্পদের মূল উৎস সান টিভি নেটওয়ার্ক।

অনিরুদ্ধ রবিচন্দরের ক্যারিয়ারের উত্থানও আকর্ষণীয়। ২০১২ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘থ্রি’-এর ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গান তাকে আন্তর্জাতিক খ্যাতি। ধানুশের গাওয়া গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়েছিল।

এরপর ‘কাইথি’, ‘বেদালাম’, ‘মাস্টার’, ‘বিক্রম’, ‘জেলার’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় সংগীত পরিচালনা করে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।

প্রয়োজন কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বিকল্প শ্রমবাজার

ডিজিটাল নিরাপত্তা কি শুধু সচেতন ও বিত্তবানদের জন্য?

মক্কায় মৃত্যুদণ্ড: প্রবাসীদের আইনি সুরক্ষার কঙ্কালসার চিত্র

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ